রাজশাহীতে বাফুফে নির্বাচনে সমন্বয় পরিষদের সিনিয়র সহসভাপতি প্রার্থী আসলাম যা বললেন

🗓 Monday, 21 September 2020

👁️ ৬ বার দেখা হয়েছে

🗓 Monday, 21 September 2020

👁️ ৬ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর আসন্ন নির্বাচনে সমন্বয় পরিষদ প্যনেলের এক মত বিনিময় সভা রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার দুপুরে মহানগরীর একটি হোটেলে জেলা ও বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় রাজশাহী বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের সহ সভাপতি মাহাফুজুর রহমান লোটন, সমন্বয় পরিষদের সিনিয়র সহসভাপতি প্রার্থী শেখ মোহাম্মদ আসলাম, সহসভাপতি প্রার্থী এসএম আব্দুল্লাহ আল ফুয়াদ, মহিউদ্দিন আহামেদ, শেখ মুহাম্মদ মাফুফ হোসেনসহ জেলা ও বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তাগণ বলেন, বাফুফের বর্তমান পরিষদ ফুটবলকে আরো নিচে নামিয়ে এনেছে। এই অধগতি থেকে ফুটবলকে উদ্ধার করতে কাজ করতে চায় সমন্বয় পরিষদ। তারা আসন্ন নির্বাচনে তাদের ভোট দেয়ার আহবান জানান। পরে প্যানেলে নির্বাচনকারি প্রার্থীদের পরিচয় করিয়ে দেয়া হয়।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর