বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে…
রাজশাহীর বিচারকের বাসায় ঢুকে ছেলেকে হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া আসামি লিমন মিয়াকে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালত।
আজ শনিবার দুপুরের দিকে তাকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক মো. মামুনুর রশিদ ৫ দিনের রিমান্ড মুঞ্জুর করেন। রিমান্ড মুঞ্জুর হওয়ার পর তাকে রাজপাড়া থানায় নিয়ে যাওয়া হয়। আসামি লিমন মিয়া গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার মদনেরপাড়ার এইচ.এম. সোলায়মান শহীদের ছেলে।
গতকাল বিকালে নিহতের বাবার করা মামলায় অভিযুক্ত লিমন মিয়াকে গ্রেপ্তার দেখিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে আজ কোর্টে তোলা হয়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে রাজশাহী মহানগরীর ডাবতলা এলাকায় ভাড়া বাসায় খুন হন রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে তাওসিফ। এসময় আহত হন হামলাকারী লিমন মিয়া ও তাওসিফের মা তাসমিন নাহার লুসী। ঘটনার পর থেকে তারা রামেক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।