রাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে কারাগারে আসামি লিমন

🗓 Tuesday, 25 November 2025

👁️ ১৫ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 25 November 2025

👁️ ১৫ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে

রাজশাহীর আলোচিত বিচারকের ছেলে তাওসিফ হত্যা মামলায় আজ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে আসামি লিমন মিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার বিকালে আসামি লিমন মিয়াকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এ হাজির করা হয়। পরে রাত ৭টা পর্যন্ত তার ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করেন আদালত। বিচারক মোঃ মামুনুর রশিদ জবানবন্দি গ্রহণ শেষে তাকে রাজশাহীর কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তার নেতৃত্বে পুলিশের একটি বহর কঠোর নিরাপত্তায় কারাগারে প্রেরণ করেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকালে রাজশাহী মহানগরীর ডাবতলা এলাকায় ভাড়া বাসায় খুন হন রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমন । এসময় আহত হন হামলাকারী লিমন মিয়া ও তাওসিফের মা তাসমিন নাহার লুসী।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর