বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে…
পরিকল্পিত উন্নয়নের ধারা, নগর সমস্যায় সাড়া এ প্রতিপাদ্যে রাজশাহীতে বিশ্ব বসতি দিবস ২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সকালে রাজশাহী বিভাগীয় কমিশনার এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ যৌথ উদ্যোগে এ আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে থেকে বের হয়ে মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিভাগীয় কমিশনের কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এস. এম. তুহিনুর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার।
মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. মোঃ মোস্তাফিজুর রহমান। সভায় বক্তাগণ, নগর সংকট মোকাবেলায় রাজশাহীর জন্য করনীয়, পরিকল্পিত উন্নয়ন, নগর শাসন ও অংশীদারিত্বের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।