রাজশাহীতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

🗓 Sunday, 5 October 2025

👁️ ৩ বার দেখা হয়েছে

🗓 Sunday, 5 October 2025

👁️ ৩ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে

“শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি” এই প্রতিপাদ্যে রাজশাহীতে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাজশাহী জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতারের সভাপতিত্বে রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ যহর আলী, রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা, রাজশাহী আদর্শ কারিগরি ও বাণিজ্যিক কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন কলেজের অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তাগণ বলেন, জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে শিক্ষকের ভূমিকাই মুখ্য।

সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের দায়িত্ব ও কর্তব্য অনেক। শিক্ষকদেরকে তাঁদের দায়িত্ব ও কর্তব্য সচেতনতার সাথে পালন এবং বৈশ্বিক পরিবর্তনের সাথে নিজেকে পরিবর্তন করে নতুন প্রজন্মকে উন্নত সমৃদ্ধ বাংলাদেশের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য কাজ করতে হবে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর