রাজশাহীতে বেসরকারী শাহ্ মখদুম মেডিকেল কলেজের কর্মকর্তা-কর্মচারী ও এলাকাবাসির মানববন্ধন

🗓 Sunday, 8 November 2020

👁️ ৪ বার দেখা হয়েছে

🗓 Sunday, 8 November 2020

👁️ ৪ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ 

 

রাজশাহীতে বেসরকারী শাহ্ মখদুম মেডিকেল কলেজের কর্মকর্তা-কর্মচারী ও এলাকাবাসির মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বেলা ১১ টায় মহানগরীর আলুপট্টিতে বেসরকারী শাহ্ মখদুম মেডিকেল কলেজ চালু রাখার দাবিতে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও এলাকাবাসির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শাহ্ মখদুম মেডিকেল কলেজের সহকারী পরিচালক ড. এটিএম হামিদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অত্র প্রতিষ্ঠানের সচিব মোস্তাফিজুর রহমান, প্রধান হিসাব রক্ষন কর্মকর্তা মাসুদ রানা এবং এলাকাবাসির পক্ষে বক্তব্য রাখেন এ্যাডভোকেট মখলেসুর রহমান, পবা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আশরাফুল হক তোতাসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এলাকাবাসির পক্ষে বক্তারা বলেন, এই প্রতিষ্ঠানের কারণে অত্র এলাকার ব্যাপক উন্নতি হয়েছে। জীবনযাত্রার মান-উন্নায়ন, ব্যবসা-প্রতিষ্ঠান বৃদ্ধি, যুব সমাজের কর্মসংস্থান, স্থানীয় মানুষের স্বল্প ও বিনামূল্যে স্বাস্থ্যসেবাসহ অনেক উন্নতি সাধন হয়েছে। তাই এলাকাবাসি কেউ চায় না প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যাক। তিমধ্যে এই প্রতিষ্ঠানেরে স্বাস্থ্যসেবা পবা-মহোনপুর,পুঠিয়া-দূর্গাপুর ও বাগমারা উপজেলাসহ আশপাশের জেলাগুলোতে ছড়িয়ে পড়েছে। তাই এই প্রতিষ্ঠানটি চালু থাকার বিষয়ে সকলেই একমত পোষন করেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর