রাজশাহীতে মালিকানাধীন সম্পত্তি অবৈধভাবে কলেজকে লিজ প্রদান করায় সংবাদ সম্মেলন

🗓 Saturday, 18 January 2025

👁️ ৫ বার দেখা হয়েছে

🗓 Saturday, 18 January 2025

👁️ ৫ বার দেখা হয়েছে

রাজশাহীতে মালিকানাধীন সম্পত্তি অবৈধভাবে কলেজকে লিজ প্রদান করায় সংবাদ সম্মেলন

রাজশাহীতে ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি জেলা প্রশাসক কর্তৃক মির্জাপুর ইসলামিয়া কলেজকে লিজ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলনে করেছে মির্জাপুরের একটি ভূক্তভোগী পরিবার। ঐ সম্পত্তির মালিকগণ রাজশাহীর মির্জাপুরে বসবাস করলেও তাদের ভারতীয় দেখিয়ে জমি লিজ দেয়ার অভিযোগ উঠেছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তোজাম্মেল হোসেন। তিনি বলেন, রাজশাহীর পবা উপজেলাধীন মির্জাপুর মৌজার দুইটি দাগের ০.৭৫০০ একর সম্পত্তির মালিক ছিলেন অন্নদা কুমার সরদার দিং ও ০.৭৫০০ একর সম্পত্তির মালিক ছিলেন অবনী কুমার সাহা দিং।

তিনি আরো উল্লেখ করেন, শ্রী অবনি কুমার সরকার, অরুন কুমার সরকার ও অমল কুমার সরকার বাংলাদেশে বসবাস করছেন। তারা কখনো ভারতে যাননি। গেছেন অমূল্য কুমার সরকার। তার সম্পত্তি ভিপি হতে পারে। কিন্তু রাজশাহী জেলা প্রশাসক অমূল্য সরকারের সাথে বাংলাদেশে বসবাসকারী ও যাদের নিকট হতে তারা জমি ক্রয় করেছেন তাদেরকেও ভারতীয় দেখিয়ে তাদের ক্রয়কৃত সম্পত্তি লিজ দিয়েছে। আর.এস রেকর্ড অনুযায়ী ঐ সম্পত্তির মালিক হচ্ছেন শ্রী অবনি কুমার সরকার, অরুন কুমার সরকার ও অমল কুমার সরকার। কিন্তু এস.এ রেকর্ডে যার খতিয়ান নং-৩৮৭, মূলে ঐ সম্পত্তির মালিক দেখিয়েছে প্রজা ঋষিকেশ সরকারকে। এরপর জেলা প্রশাসক ঐ সম্পত্তি অত্র কলেজকে লিজ দিয়েছেন। কিন্তু‘ মজার বিষয় হচ্ছে সর্বশেষ আর.এস খতিয়ান-১০ এ ঋষিকেশ সরকারের নামে কোন সম্পত্তি নাই।

আর.এস খতিয়ান না দেখে বা জেলা প্রশাসক অসাধুপথ অবলম্বন করে তাদের সম্পত্তি কলেজের নামে লিজ দিয়েছে। যাহা সম্পূর্ন অবৈধ ও অন্যায়। তারা এই লিজের তীব্র প্রতিবাদ জানান। সেইসাথে তাদের ক্রয়কৃত জমির লিজ বাতিল করার জোর দাবী জানান। উল্লেখ্য রাজশাহী কোর্টে লিজ প্রদানকৃত প্রতিষ্ঠান ও কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে এই সম্পত্তি নিয়ে মামলা চলমান রয়েছে।

এছাড়া সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভগ্নিপতি আব্দুল আলিম ও ভাতিজা হাসিবুল হাসান।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর