রাজশাহীতে মিশ্র এলাকায় শব্দের মাত্রা ৯৭.২ ডেসিবেল, যা অতিরিক্ত ৩৭.২ ডেসিবল

🗓 Saturday, 10 May 2025

👁️ ৩ বার দেখা হয়েছে

🗓 Saturday, 10 May 2025

👁️ ৩ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুননিচের ভিডিও লিংকে পলি রানী প্রতিবেদনে…

রাজশাহী মহানগরীতে শব্দ দূষণ বন্ধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শব্দের মান নির্ণন করেছেন রাজশাহীর বরেন্দ্র পরিবেশ উন্নয়ন স্বেচ্ছাসেবী সংস্থা।

আজ শনিবার ( ১০ মে) সকাল ১১ টা ৩০ মিনিটে মহানগরীর অন্যতম ব্যাস্ততম স্থান রেলগেটে শব্দের মান নির্ণয় করেন তারা। শব্দের মান নির্র্ণয়ে নেতৃত্ব দেন প্রকৌশলী মোঃ জাকির হোসেন খান (পি.এইচ.ডি.)। এসময় ড. অলি আহমেদ, রকি খান চৌধুরী (পি.এইচ. ডি. গবেষক), মোঃ ওবায়দুল্লাহ, শামসুর রাহমান শরীফ, কলি আহমেদ, এ্যাডভোকেট ইশিতা, রুমানা আহমেদ, মতিউর রহমান রকি, বাপ্পি দাস, আবু বক্কর সিদ্দিকি তাকে সহযোগিতা করেন। আজ ব্যস্ততম সময়ে দিনের বেলা রেইলগেটে সর্বোচ্চ গড় শব্দ পাওয়া যায় ৯৭.২ ডেসিবেল। গত বছর সর্বোচ্চ গড় শব্দ পাওয়া যায় ৯৬.০০ ডেসিবেল। আর ২০২৩ সালে পাওয়া গিয়েছিল ৯০.০০ ডেসিবেল এবং ২০২২ সালে গড় মাত্রা পাওয়া গিয়েছিল ৯০.০০ ডেসিবেল।

তবে বাংলাদেশের শব্দ দূষণ বিধিমালা ২০০৬ অনুযায়ী, মিশ্র এলাকায় সহনীয় মাত্রা দিনের বেলা ৬০.০০ ডেসিবেল। শব্দ দূষণ যুক্ত এলাকায় উক্ত পরীক্ষার সময় ব্যাটারি চালিত অটো এবং অটো রিকশার উল্লেখযোগ্য কারন উল্লেখ করেন।

উল্লেখ্য, গত কয়েক বছর থেকে রাজশাহীতে বরেন্দ্র উন্নয়ন সংস্থা শব্দের মান পরীক্ষার পাশাপাশি শব্দ দূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ এবং মানববন্ধন করেছেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর