বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর যুবলীগের আয়োজনে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। এ উপলক্ষে রাজশাহী মহানগর যুবলীগের পক্ষ থেকে নানা কর্মীসূচির আয়োজন করা হয়েছে।
কর্মীসূচির অংশ হিসেবে আজ বুধবার সকালে মহানগরীর কুমারপাড়ায় অবস্থিত দলীয় কার্যালয়ের পাশে স্থাপীত বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য প্রদান করা হয়। এছাড়া যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতেও ফুলের মালা প্রদান করেন।
এসময় মহানগর যুবলীগের যুগ্ম সম্পাদক তৌহিদ আল মাসুদ রনি সাংবাদিকদের বলেন-বঙ্গবন্ধুর আদর্শের আদলে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুবসমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়েই প্রতিষ্ঠিত হয় এই সংগঠন। গত চার দশকের বেশি সময় ধরে দীর্ঘ লড়াই-সংগ্রাম ও হাজারো নেতাকর্মীর আত্মত্যাগের মাধ্যমে যুবলীগ আজ দেশের সর্ববৃহৎ যুব সংগঠনে পরিণত হয়েছে।
এছাড়া পুষ্পমাল্য প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বাচ্চুসহ যুবলীগের নেতাকর্মীরা।