রাজশাহীতে রোববার দিবাগত রাতে ট্রা*কের সঙ্গে সংঘ*র্ষের পর বাস খাদে, নি*হত ৩, আহ*ত ৪০

🗓 Monday, 7 April 2025

👁️ ৬ বার দেখা হয়েছে

🗓 Monday, 7 April 2025

👁️ ৬ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে… 

 

চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রয়াত জামায়াত নেতা সাঈদীর কবর জিয়ারত যাওয়ার পথে রাজশাহীর খড়খড়ি এলাকায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে একটি ট্রাকের সঙ্গে দুইটি বাসের সংঘ*র্ষে তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ জন।

রোববার দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘ*টনায় একটি বাস সড়ক থেকে ছিটকে রাস্তার পাশের খাদে পানির মধ্যে উল্টে যায়। এতে তিনজন নি*হত হয়েছেন। নিহ*তরা হলেন মোঃ জুয়েল আহমেদ (৪০) পিতা মোঃ সাদিকুল ইসলাম। মোঃ নাসিম উদ্দিন (৪৫), পিতা মোঃ বেলায়েত হোসেন এবং মোঃ মিজানুর রহমান (৩২),পিতা মোঃ জোবদুল হক। তাদের সকলের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের ঘোড়াপাখিয়া গ্রামে। আর আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাদ দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিসের টিম লিডার আরিফুল ইসলাম জানান, রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে একটি ড্রাম ট্রা*কের সঙ্গে সামনের বাসের মুখো*মুখি সংঘ*র্ষ হয়। এতে বাসটি ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে উ*ল্টে যায়। এ সময় ট্রাকটি পিছনের বাসে ধা*ক্কা খায়। এতে ওই বাসটিরও এক পাশ দুম*ড়ে মুচ*ড়ে গিয়ে আ*গুন লেগে যায়। পরে দ্রুত যাত্রীরা নেমে গিয়ে আ*গুন নিভে দেয় এবং খাদে পড়ে যাওয়া বাসের যাত্রীদের উদ্ধা*রে চেষ্টা চালায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন গিয়ে খাদে পড়ে যাওয়া বাস থেকে আ*হতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে আমারা পৌ*ছার আগে স্থানীয় লোকজন বেশ কয়েক*জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

খবর পেয়ে ঘটনাস্থলে যান রাজশাহী মহানগর জামায়াতের নেতবৃন্দ। মহানগর জামায়াতের সাবেক সংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার জানান, দুইটি বাসে প্রায় ৯০ জন যাত্রী ছিলেন। যাদের সবাই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রাণীহাটি ইউনিয়ন শাখা জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থক। প্রয়াত জামায়াত নেতা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কবর জিয়ারত করতে পিরোজপুর যাচ্ছিলেন তারা। দুই বাসের ৪০ জন যাত্রী আহত হয়েছেন। |

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর