বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…
রাজশাহীতে র্যাব এর অভিযানে অস্ত্র ও গুলিসহ এক ব্যাক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন শেরপুর জেলার সদর থানাধীন শেখহাটি গ্রামের মুক্তার আলীর ছেলে রাজীব মিয়া।
আজ বৃহস্পতিবার র্যাব-৫ এর একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলাহয়েছে, র্যাব-৫ মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে,রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন আলিফ লাম মীম ভাটারমোড় বিমান চত্ত্বরে মাদকনিয়ে এক ব্যক্তি অবস্থান করছে।
এমন তথ্যের ভিত্তিতে র্যাব গতকাল বুধবার বিকেল সাড়ে ৩ টার সময় সেখানেঅভিযান পরিচালনা করলে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় সেখানে উপস্থিত র্যাব সদস্যারা ধাওয়া দিয়ে আসামী রাজীব মিয়াকে গ্রেফতার করে। এসময় র্যাব তার নিকট থেকে একটি বিদেশী পিস্তল, একটি ওয়ান শুটারগান, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মহানগরীর শাহমখদুম থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।