রাজশাহীতে লকডাউনের বিধিনিষেধ অমান্যে গত ২৪ ঘন্টায় ৫০টি মামলা

🗓 Friday, 2 July 2021

👁️ ২৪ বার দেখা হয়েছে

🗓 Friday, 2 July 2021

👁️ ২৪ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…

করোনার সংক্রমন প্রতিরোধে দ্বিতীয় দিনের মতো রাজশাহীতে চলছে কঠোর লকডাউন।

আজ শুক্রবার সকাল থেকে রাস্তায় জরুরি সেবার গাড়ি ছাড়া অন্যকোন যানবাহন চলাচল করতে দেখা যাচ্ছে না। মহানগরীর রাস্তাগুলো একেবারেই ফাঁকা রয়েছে। মহানগরীতে ওষুধ ও নিত্যপণ্যের প্রয়োজনীয় কাঁচামালের দোকান ছাড়া শপিংমলসহ সব ধরনের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। মহানগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

এছাড়া কঠোর লকডাউন বাস্তবায়নে মহানগরী ও উপজেলা গুলোতে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব ও পুলিশ সার্বক্ষণিক মাঠে টহল দিচ্ছে। মহানগরীতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত কাজ করছে।

এদিকে, জেলা ও মহানগরীতে লকডাউনের বিধিনিষেধ অমান্য করা ও স্বাস্থ্যবিধি না মানায় গতকাল বৃহস্পতিবার ৫০ জনকে ৫০টি মামলা দিয়ে ৬৬ হাজার ৭৫০ টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ, নির্মুল আইন-২০১৮ এর (দন্ডবিধি ১৮৬০) ধারা লঙ্ঘন করায় এ জেল-জরিমানা করা হয়েছে। এ সময় করোনাভাইরাস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষে ৮৬০ টি মাস্ক বিতরণ করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর