রাজশাহীতে শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

🗓 Monday, 12 October 2020

👁️ ২ বার দেখা হয়েছে

🗓 Monday, 12 October 2020

👁️ ২ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ

রাজশাহীতে জাতীয় শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ সোমবার বেলা ১১ টায় রাজশাহী জেলা শ্রমিক লীগের উদ্যোগে মহানগরীর লক্ষীপুরস্ত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন জেলা শ্রমিক লীগের নেতাকর্মীরা। এরপর বেলুন উড়িয়ে ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

পরে একটি র‌্যালী মহানগরীর লক্ষিপুর থেকে শুরু হয়ে সিএন্ডবি মোড় প্রদক্ষিণ করে পুনরায় লক্ষিপুর গিয়ে সংক্ষিপ্ত পথসভার মধ্যে দিয়ে শেষ হয়।
পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় সহ সভাপতি নূর কুতুব আলম মান্নান, বিশেষ অতিথি সাবেক জেলা আওয়ামী লীগের সেক্রেটারী আসাদুজ্জামান আসাদ, জেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল্লাহ খান ও সেক্রেটারী আজাদ আলীসহ স্থানীয় শ্রমীক লীগ নের্তৃবৃন্দ।

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর