রাজশাহীতে প্রতিবন্ধীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

🗓 Monday, 13 December 2021

👁️ ১২ বার দেখা হয়েছে

🗓 Monday, 13 December 2021

👁️ ১২ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আক্তারি আলমের প্রতিবেদনে…

রাজশাহী মহানগরীতে সকল ধরণের প্রতিবন্ধীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২১ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকালে মহানগরীর কালেক্টরেট মাঠে রাজশাহী জেলা প্রতিবন্ধী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আয়োজনে ও জেলা প্রশাসকের অর্থায়ণে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্টিত হয়। অনুষ্ঠানে রাজশাহী প্রতিবন্ধী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আব্দুল জলিল। এসময় প্রতিবন্ধী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ও জেলা প্রশাসকের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ক্রীড়া প্রতিযোগিতায় ৯টি বিদ্যালয়ের ১৪৬ জন প্রতিবন্ধী অংশ গ্রহন করেন। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর