রাজশাহীতে সাড়ে তিন ঘন্টা রেল ও সড়ক অবরোধের পর প্রত্যাহার

🗓 Wednesday, 16 April 2025

👁️ ২ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 16 April 2025

👁️ ২ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…

ছয় দফা দাবিতে রাজশাহীর ভদ্রা মোড়ে সড়ক ও রেললাইন প্রায় সাড়ে তিন ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করছেন পলিটেকনিক ইনিস্টিউটের শিক্ষার্থীরা।

আজ দুপুর ১২ টা থেকে রাজশাহীর ভদ্রা মোড়ে সড়ক ও রেললাইন অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এসময় এই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে রাজশাহী পলিটেকনিক ও রাজশাহী মহিলা পলিটেকনিক্যাল ও সার্ভে ইনস্টিটিউটসহ বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রছাত্রীরা অংশ নেয়। পরে দুপুর সাড়ে তিনটার দিকে অবরোধ আজকের মতো প্রত্যাহার করে নেওয়া হয়। ঢাকা জেলা প্রশাসক ও কারিগরি মহাপরিচালক আজকে আলোচনায় বসার কথা রয়েছে। আলোচনায় বসে তাদের আশানুরুপ না হলে আগামিকাল রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ করবো শিক্ষার্থীরা।

এর আগে শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ে বিভিন্ন শ্লোগান দেয়। তাদের ৬ দফা দাবির প্রধানগুলো হলো জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্টের মাধ্যমে বাতিল করতে হবে, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোন বয়সে ভর্তির সুবিধা বাতিল করতে হবে, উপ-সহকারী প্রকৌশলী ও সমমান পদে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার ও মনোটেকনোলজি হতে পাশকৃতদের সংরক্ষিত পদের বিপরিতে নিয়োগ দিতে হবে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর