বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানী প্রতিবেদনে…
‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ এ প্রতিপাদকে সামনে নিয়ে রাজশাহীতে বিভাগীয় বৃক্ষ মেলা ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ আয়োজনে রাজশাহী সিটি কর্পোরেশনের গ্রীনচত্বরে এ মেলার শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। অনুষ্ঠানে রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতারের সভাপতিত্বে রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মাদ শাহজাহান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহম্মাদ আবু সুফিয়ান, বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহ্, সামাজিক বন অঞ্চল বগুড়ার মুহাম্মদ সুবেদার ইসলামসহ বনবিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তাগণ বলেন, আমাদের পূর্ব পুরুষরা গাছ লাগিয়ে গেছে সেগুলোর সুফল আমরা নিচ্ছি। তাই আমাদেরও উচিৎ বৃক্ষরোপন করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য তেমন সুবিধার রেখে যাওয়া। এজন্য সকলকেই বেশি বেশি বৃক্ষ রোপন করা প্রয়োজন।
এবার মেলায় প্রায় ৬০টি স্টল রয়েছে স্টলগুলোতে দেশি-বিদেশি ফলজ, বনজ ও বিভিন্ন জাতের ইনডোর-আউটডোর গাছ রয়েছে। মেলার স্টল প্রতিদিন খোলা থাকবে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এবং মেলা চলবে ১২ আগস্ট পর্যন্ত।