বিস্তারিত দেখুন ভিডিও লিংকে:
বিভাগীয় মহানগরী রাজশাহীতে ২১ আগস্ট বোমা হামলায় শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে রাজশাহী মহানগরীর কুমারপাড়াস্থ আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলার শিকারদের স্মৃতির উদ্দেশ্যে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডাবলু সরকার, মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশাসহ দলীয় নেতাকর্মীরা।