রাজশাহীতে ৩০তম আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্নামেন্ট শুরু

🗓 Saturday, 4 October 2025

👁️ ২১ বার দেখা হয়েছে

🗓 Saturday, 4 October 2025

👁️ ২১ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে

রাজশাহীতে শুরু হয়েছে ৩০তম আন্তর্জাতিক (অনূর্ধ্ব-১৮) জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ-২০২৫।
আজ বিকালে বেলুন-ফেস্টুন উড়িয়ে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। এসময় টুর্নামেন্ট পরিচালক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক আব্দুস সামাদ এবং রাজশাহী পুলিশ সুপার ফারজানা ইসলাম উপস্থিত ছিলেন।
উদ্বোধনের সময় বিভাগীয় কমিশনার বলেন, এটি একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট। আমরা আমাদের সাধ্য অনুযায়ী আন্তর্জাতিক মানের সমস্ত আয়োজন করেছি। আন্তর্জাতিক ভাবে বহু বছর ধরে এই ভেন্যুটি ব্যবহৃত হচ্ছে। এ বছরেও অনেক খেলোয়াড় এখানে এসেছেন। আমরা অত্যন্ত আনন্দের সাথে তাদেরকে স্বাগত জানাচ্ছি। সব খেলোয়াড় টেনিসের নিয়মকানুন মেনে খেলোয়াড় সুলভ আচরণ করবে এই প্রত্যাশা করছি।
আগামিকাল থেকে কোয়ালিফাইং খেলা শুরু হবে।
এবারের টুর্নামেন্টে যুক্তরাষ্ট্র, ভারত, দক্ষিন কোরিয়া, থাইল্যান্ড, জাপান, চিন, মালদ্বীপ, চাইনিজ তাইপে, সিঙ্গাপুর, হংকং এবং অস্ট্রেলিয়াসহ মোট ৫৭ জন অনূর্ধ্ব-১৮ টেনিস খেলোয়াড় অংশগ্রহণ করছে। ১০ অক্টোবর এ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর