বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে…
রাজশাহী মহনগরী থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বোয়ালিয়া মডেল থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মহানগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার নিকট থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তি হলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নামো জগন্নাথপুর ফুলদিয়ারী গ্রামের মৃত সোহরাব আলীর ছেলে কারন আলী।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় কারন আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। আজ সকালে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারেও পাঠানো হয়েছে।