রাজশাহীর আদিবাসী কিশোরীর ধর্ষণকারী ফাদারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

🗓 Thursday, 1 October 2020

👁️ ১ বার দেখা হয়েছে

🗓 Thursday, 1 October 2020

👁️ ১ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ

রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা গির্জায় আদিবাসী কিশোরীকে ৩ দিন আটকে রেখে ধর্ষণকারী ফাদার ও তার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১১টায় সাহেব বাজার প্রেসক্লাবের সামনে আদিবাসী ছাত্র পরিষদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহান, সাধারণ সম্পাদক তরুন কুমার মুন্ডাসহ পরিষদের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এসময় মানববন্ধনে সংহতি জানিয়েছেন বক্তব্য রাখেন, জাতীয় আদিবাসী পরিষদের সাংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র রাজোড, দপ্তর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রন।

মানববন্ধনে বক্তাগণ বলেন, আদিবাসী কিশোরীকে ধর্ষণকারী ফাদার প্রদীপ গ্যা গরীর সর্বোচ্চ বিচার ও তার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এছাড়াও সারাদেশে যে সব ধর্ষণের ঘটনা ঘটছে তার তীব্র ও প্রতিবাদ জানানো হয়।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর