বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে এস,এম, আব্দুল্লাহর প্রতিবেদনে…
রাজশাহী কাটাখালী পৌর এলাকায় কাপাশিয়া খেলার মাঠে মার্কেট নির্মাণের প্রতিবাদে মানববন্ধন হয়েছে।
সোমবার বেলা এগারটায় কাপাশিয়া এলাকায় রাজশাহী নাটোর মহাসড়কে এই মানববন্ধন ও সমাবেশ হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে শত শত শিক্ষার্থী ও এলাকাবাসী অংশ নেন। আন্দোলনকারীদের ভাষ্য, কাপাশিয়া খেলার মাঠে সপ্তাহে একদিন পৌর পশুহাট বসে। অন্যান্য সময়ে এলাকাবাসী ও শিক্ষার্থীরা সেখানে খেলাধুলা করেন। সম্প্রতি কাটাখালী পৌরসভা মাঠের মাঝখানে মার্কেট নির্মান শুরু করেছে। এতে ঐ মাঠে আর খেলাধুলা করা সম্ভব হচ্ছে না। স্থানীয়রা জানান, কাপাশিয়া সবজি বাজারে মার্কেটটি হওয়ার কথা ছিল।
সম্প্রতি পৌর কর্তৃপক্ষের একটি গোষ্ঠী সেটি না করে, খেলার মাঠ দখল করে মার্কেট নির্মাণ করছে। এলাকাবাসী খেলার মাঠে নির্মাণ কাজ বন্ধের দাবি জানিয়েছেন। এ নিয়ে পৌর কর্তৃপক্ষ বলেন, কারা মানববন্ধন করছে, তাদের দাবি কি তা নিয়ে খোঁজ নেয়া হবে।