রাজশাহীর গোদাগাড়ীর প্রশাসকের বদলীর আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

🗓 Sunday, 28 September 2025

👁️ ৪ বার দেখা হয়েছে

🗓 Sunday, 28 September 2025

👁️ ৪ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে

রাজশাহীর গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও গোদাগাড়ী পৌরসভার প্রশাসক ফয়সাল আহমদের হঠাৎ বদলীর আদেশ বাতিলের লক্ষ্যে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন গোদাগাড়ীর সর্বস্তরের জনগণ।

আজ রবিবার দুপুরের দিকে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তাগণ বলেন, গোদাগাড়ীর উপজেলা প্রশাসক ফয়সাল আহমদের বদলীর আদেশ স্থগিত করতে হবে। তার নির্দেশে চলমান উন্নয়ন কর্মসূচির ফলে এলাকার গুরুত্বপূর্ণ উন্নয়ন সাধিত হচ্ছে। এসময় তার বদলী হলে এলাকার উন্নয়ন বাধাগ্রস্ত হবে। তাই তার বদলীর আদেশ বাতিল করতে হবে, তা না হলে আরো কঠিন পদক্ষেপ গ্রহণ করা হবে।

মানববন্ধন শেষে রাজশাহী বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর