বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আফসানা মিমির প্রতিবেদনে…
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পালপুর গ্রামে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ সকাল দশটার দিকে পালপুর উচ্চ বিদ্যালয়ে মাঠে বিডি এআইডি রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক ও গোদাগাড়ী উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক মোঃ বেলাল উদ্দিন সোহেল এর উদ্যোগে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ উপহার বিতরণ কার্যক্রমে ১ম দফায় তিনি প্রায় সাড়ে তিন হাজার মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেন এবং আগামীকাল সকাল দশটার দিকে গোদাগাড়ীর রাজাবাড়ী এলাকায় আরও সাড়ে তিন হাজার মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করবেন বলে জানা যায়। উপহার সামগ্রীর প্রতিটি প্যাকেটে চাল, আটা,সেমাই ,ডাল ,চিনি, তেল,খেজুর বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করবেন।
স্থানীয় সূত্রে জানা যায়, এর আগেও বেলাল উদ্দিন সোহেল করোনার প্রথমে ওয়েবে সাধারণ মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন। তারই ধারাবাহিকতা ঈদের পূর্বে এলাকার প্রায় সাত হাজার অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করছেন।