বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে…
রাজশাহীর চারঘাটে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৩টায় চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় হলরুমে বাংলাদেশ আওয়ামী লীগ চারঘাট শাখার আয়োজনে এ বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
বর্ধিত সভায় চারঘাট উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মেরাজ উদ্দিন মোল্লাহ। সভায় বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তক্রমে চারঘাট উপজেলার দায়িত্বপ্রাপ্ত নেতা নির্বাচিত করেন জেলার সম্মানিত সমন্বয়কারী নেতৃবৃন্দ।
এসময় উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফকরুল ইসলাম, রাজশাহী জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি জাকিরুল ইসলাম সান্টু, যুগ্ম সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান, জেলা আওয়ামী লীগ সদস্য এ্যাডঃ নাসরিন আখতার মিতা, সদস্য নবিবুল ইসলাম নবাব, নবনির্বাচিত পৌর মেয়র একরামূল হক, চারঘাট উপজেলা জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুদ রানা, সদস্য সাইফুল ইসলাম বাদশাহ ও উপজেলার ৬টি ইউনিয়নের চেয়ারম্যানসহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
বর্ধিত সভায় বক্তারা বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী বাছাই কাজে স্বজনপ্রীতি নয়, যার জনসম্পৃক্ততা বেশী, যিনি সকলের নিকট গ্রহণযোগ্য, যিনি দলের আপদে বিপদে সব সময় নেতাকর্মীদের সঙ্গে কাধে কাধ মিলিয়ে কাজ করেছেন এমন ব্যাক্তিদের চিহিৃত করতে হবে। তারপরেও দল যাকে মনোনয়ন দিবে তারপক্ষেই সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানানো হয়।