রাজশাহীর চারঘাটে কৃষি প্রযুক্তি মেলার উদ্ধোধন

🗓 Tuesday, 21 March 2023

👁️ ২ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 21 March 2023

👁️ ২ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

“র্স্মাট বাংলাদেশ,র্স্মাট কৃষি” এই প্রতিপাদ্যে রাজশাহীর চারঘাটে তিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্ধোধন করা হয়েছে। উদ্বোধন উপলক্ষে বর্নাঢ্য র‌্যালী,স্টল পরিদর্শন, আলোচনা সভা এবং ফলজ ও বনজ গাছ বিতরণ করা হয়।

আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে চারঘাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এ মেলা অনুষ্ঠিত হয়।

উপজেলা নিবার্হী কর্মকর্তা সোহরাব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম ফিতা কেটে কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্ভোধন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন নাহার।

এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাজমিরা খাতুন, উপজেলা প্রকৌশল কর্মকর্তা রতন কুমার ফৌজদার, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা শফিউল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা খন্দকার ফিরোজ আহমেদ, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ আশিকুর রহমান, উপ-সহকারী কৃষি র্কমকর্তা আমিরুল ইসলামসহ নার্সারি মালিক কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন । সভা শেষে কৃষকদের মাঝে বীজ, ফলজ ও বনজ গাছ বিতরণ করা হয়।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর