রাজশাহীর চারঘাটে জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

🗓 Sunday, 30 May 2021

👁️ ৬ বার দেখা হয়েছে

🗓 Sunday, 30 May 2021

👁️ ৬ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…

 

খেলাধূলায় বাড়ে বল, মাদক ছেড়ে মাঠে চল এই শ্লোগানকে সামনে রেখে রাজশাহীর চারঘাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনুর্ধ্ব-১৭) এর শুভ উদ্ভোধন করা হয়।

আজ রবিবার সকাল ১০টায় চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ খেলার শুভ উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি সৈয়দা সামিরা।

এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি নিয়তি রানী কৈরি, পৌর মেয়র ও ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক একরামূল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া বিপ্লব, চারঘাট মডেল থানার অফিসার ইনর্চাজ মুহাম্মদ জাহাঙ্গীর আলম, সরদহ ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মধু, ইউসুফপুর ইউপি চেয়ারম্যান শফিউল আলম রতন,পৌর আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদ হোসেনসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী খেলা সরদহ ইউনিয়ান ও নিমপাড়া ইউনিয়ানের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় সরদহ ইউনিয়ন ৪-০ গোলে নিমপাড়া ইউনিয়নকে পরাজিত করেন।
এ খেলায় উপজেলার ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভা অংশ গ্রহণ করে বলে জানান পৌর মেয়র ও ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক একরামূল হক।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর