রাজশাহীর চারঘাটে ১৫টি অসহায় পরিবারের জন্য গৃহ নির্মাণ কাজের শুভ উদ্ভোধন

🗓 Tuesday, 1 December 2020

👁️ ৩ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 1 December 2020

👁️ ৩ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ         

 

মুজিববর্ষ উপলক্ষে রাজশাহীর চারঘাটে ১৫টি অসহায় পরিবারের জন্য গৃহ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১১টায় গৃহ নির্মাণ কাজের শুভ উদ্বোধন উপলক্ষ্যে উপজেলার বড়বড়িয়া গ্রামে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সামিরার সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফকরুল ইসলাম গৃহ নির্মাণ কাজের শুভ উদ্ভোধন করেন ।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সদস্য সচিব এম,এস শামীম আহম্মেদ, চারঘাট ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, উপ-সহকারী প্রকৌশলী পরিতোষ বিশ্বাস,কার্যসহকারী ফিরোজ জামান, চারঘাট ইউপি সদস্য জহুরুল ইসলামসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর