রাজশাহীর তানোর উপজেলায় জেলহত্যা দিবস পালিত

🗓 Wednesday, 4 November 2020

👁️ ৩ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 4 November 2020

👁️ ৩ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ

রাজশাহীর তানোর উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালন করা হয়েছে ।

মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে এই দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।

এসময় প্রাথমিক শিক্ষা অফিসার সানাউল্লাহ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বীকৃতি প্রামাণিক, তানোর থানার অফিসার ইনর্চাজ (ওসি) রাকিবুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমিরুল ইসলাম, তানোর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, আওয়ামীলীগ নেতা শরীফ খাঁনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভার শুরুতে জাতীয় চার নেতার স্মরণে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে তাঁদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর