বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ
রাজশাহী দুর্গাপুর উপজেলার সদরের অপরিকল্পিত ভাবে ড্রেন নির্মাণ করায় বিপাকে পড়েছেন পথচারি ও পৌরবাসী।
স্থানীয়রা অভিযোগ করে জানায়, কোন প্রকার মাষ্টার প্ল্যান ছাড়াই সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠান তাদের ইচ্ছেমত ও অপরিকল্পিত ভাবে ড্রেনটি নির্মাণ করেন। ড্রেনটি সড়ক থেকে প্রায় তিন ফিট উঁচু করে নির্মাণ করায় পানি নিষ্কাশনে বাধা গ্রস্থ হচ্ছে। এর ফলে অল্প বৃষ্টিতেই দূভোগ পেহাতে হচ্ছে পথচারি ও পৌরবাসীকে।
দুর্গাপুর পৌরসভার সহকারি প্রকৌশলী শাহাবুল হক জানান, ড্রেনগুলো সড়ক ও জনপথ অধিদপ্তরের সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠান কাজটি করেছে। প্রায় ৮০০ ফুট লম্বা ড্রেনগুলো নির্মাণ করতে ব্যয় হয়েছে প্রায় ১ কোটি টাকা। সম্পূর্ণ দায়িত্ব ছিলো সড়ক ও জনপথ অধিদপ্তরের। দুর্গাপুর পৌরসভা শুধু সার্বিক সহযোগিতা করেছি।