বিস্তারিত দেখুননিচের ভিডিও লিংকে অনিন্দীতার প্রতিবেদনে…
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় বিএনপি কর্মী হাসিবুর রহমানকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।
গতকাল শনিবার বিকেলে উপজেলার মাড়িয়া ইউনিয়নের হোজা অনন্তকান্দি গ্রামে শত শত মানুষের অংশ গ্রহনে এ মানববন্ধন অনুুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সন্ত্রাসী রেজাউল করিম মাস্টার, বাবু, ওয়াজেদ ও ইউনুসের নেতৃত্বে একদল সন্ত্রাসী পরিকল্পিতভাবে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মাগরিবের নামাজের সময় নির্মমভাবে কুপিয়ে হাসিবুর রহমানকে হত্যা করে। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়। এর সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
উল্লেখ্য, গত ১৪ মে উপজেলার মাড়িয়া ইউনিয়নের হোজা অনন্তকান্দি দক্ষিণপাড়া গ্রামে নিহত হয় বিএনপি কর্মী হাসিবুর রহমান।