বিস্তারিত দেখুন ভিডিও লিংকে:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নওহাটা পৌর আওয়ামীলীগের উদ্যোগে গতকাল মঙ্গলবার শোক র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নওহাটা মহিলা কলেজে পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল বারী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আয়েন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন পবা উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর রহমান, ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খান, প্রমুখ।
নওহাটা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের পরিচালনায় অনুষ্ঠানে পৌরসভার সকল ওয়ার্ডের আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।