বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
রাজশাহীর নিউমার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাতটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ১১-১২টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।
শনিবার (১৫ মার্চ) দিনগত রাত ১ টার দিকে নগরীর ষষ্ঠীতলা এলাকার নিউ মার্কেটের পেছনের অংশে হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পর পর সাতটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম জানান, রাত ১টার দিকে মার্কেটের পেছনের অংশে কাঁচা বাজারে আগুন লাগে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে। রাত ১টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাতে গিয়ে অতিরিক্ত ধোঁয়ায় ফায়ার ফাইটার দেলোয়ার হোসেন আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর কোন ব্যাক্তি হতাহত হননি।
তিনি বলেন, মার্কেটের ভেতরের অংশের কোন দোকানের ক্ষয়ক্ষতি হয়নি। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি, তবে শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন এই কর্মকর্তার।