রাজশাহীর পদ্মায় প্রতিমা বিসর্জন চলছে

🗓 Thursday, 2 October 2025

👁️ ৫ বার দেখা হয়েছে

🗓 Thursday, 2 October 2025

👁️ ৫ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শেষ হচ্ছে।

আজ বৃহস্পতিবার দুপুরের পর থেকে প্রতিমা বিসর্জন শুরু হয়। মহানগরীর মুন্নুজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পদ্মা নদীতে চলছে প্রতিমা বিসর্জনের কাজ। বিসর্জনকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিসর্জনের স্থানে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। প্রতিমা বিসর্জনে নিরাপত্তায় পুলিশ, র‌্যাব, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ডুবুরি দল ও আনসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

এছাড়া মহানগরীর পদ্মা নদীর তীরে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। দুর্ঘটনা এড়াতে রাজশাহী সদর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি ইউনিটও পদ্মায় অবস্থান করছেন।
এবার, রাজশাহী জেলায় হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে উৎসাহ-উদ্দীপনার কেন্দ্রবিন্দুতে পরিনত হয়েছিল ৪শ’ ৬১টি পূজামন্ডপে। এর মধ্যে মহানগরীতে ৭৯টি ও জেলায় ৩৮২টি মন্ডপে পূজা উদ্যাপন করা হয়।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর