রাজশাহীর পবায় শহীদ জিয়া স্মৃতি মিনিবার ফুটবলে এফ.এফ.সি শাকিব দল চ্যাম্পিয়ন

🗓 Sunday, 19 October 2025

👁️ ১৫ বার দেখা হয়েছে

🗓 Sunday, 19 October 2025

👁️ ১৫ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে মিরাতুজ জাহান মিলি প্রতিবেদনে…

রাজশাহীর পবার ডাঙ্গের হাট মহিলা কলেজ সংলগ্ন মাঠে দুইদিনব্যাপি শহীদ জিয়া স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টে এফ.এফ.সি শাকিব দল মিয়াপুর সেভেন স্টার দলকে ট্রাইবেকারে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

গতকাল শনিবার বিকেলে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ী ও রানার-আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ ও অর্থ প্রদান করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, পতিত সরকারের আমলে বিএনপি’র নামে কোন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা সম্ভব হয়নি। আইনশৃংখলা বাহিনী দিয়ে বাধা প্রধান করতো। কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পরে সকলের মনে এখন স্বস্তি ফিরে এসেছে। যার প্রমান আজকের খেলায় মানুষের ঢল। খেলাধুলার মাধ্যমে যেমন সুষ্ঠু ও সুন্দর সমাজ ও দেশ গঠন করা যায়। তেমনি একজন মানুষের শরীর গঠনে সহায়তা করে। সেইসাথে মাদক থেকে বিরত রাখে।

বক্তব্য শেষে তিনি বিজয়ী ও রানার-আপ দলের মধ্যে মেডেল, নগদ অর্থ পুরস্কার হিসেবে বিতরণ করেন। টুর্নামেন্টের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক কবির উদ্দিন। হুজরীপাড়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপি পরিবারের আয়োজনে জাতীয়তাবাদী দল পবা উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপি’র সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক প্রমুখ।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর