বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…
রাজশাহীর পুঠিয়া উপজেলায় ২৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
র্যাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার বেলা সোয়া ২টার দিকে উপজেলার শিবপুরহাট এলাকায় এ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোহাম্মদ ফারুক শেখ কে গ্রেফতার করা হয়।
পুঠিয়া উপজেলার শিবপুরহাট গ্রামের বাসিন্দা ফারুক। ফারুক শেখ শিবপুরহাট এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে গাঁজা, ফেন্সিডিল, ট্যাপেন্টাডলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিলেন।
এ ব্যাপারে তার বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।