রাজশাহীর পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে ভ্রাম্যমান অভিযান ॥ ব্যবসায়িকে জরিমানা

🗓 Wednesday, 16 September 2020

👁️ ১ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 16 September 2020

👁️ ১ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ

রাজশাহী মহানগরীতে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রন রাখতে ভ্রাম্যমান অভিযান পরিচালিত হয়েছে।

আজ বুধবার সকালে মহানগরীর মনিচত্বর মাস্টারপাড়ায় জেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু আসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হোসাইন উপস্থিত ছিলেন। তারা এসময় বাজার ঘুরে দেখেন ও পেঁয়াজের দাম অতিরিক্ত বৃদ্ধি করতে ব্যবসায়িদের নিষেধ করেন। অভিযান পরিচালনায় সময় অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রয় করায় এক ব্যবসায়িকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এরপর দুইজন ম্যাজিস্ট্রেট বাজার থেকে চলে যাওয়ার সাথে সাথেই আবারও দেশি পেঁয়াজ ৮০ থেকে ৯০ টাকা এবং ভারতীয় পেঁয়াজ ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা যায়। অথচ ম্যাজিস্ট্রেট থাকার সময় দেশি পেঁয়াজ ৭০ থেকে ৭৫ টাকা ও ভারতীয় পেঁয়াজ ৫৫ থেকে ৬০ টাকা দরে ব্যবসায়ীদের বিক্রি করতে দেখা যায়।

এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু আসলাম জানান, প্রাথমিকভাবে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। এখন থেকে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রন রাখতে নিয়মিত অভিযান পরিচালিত হবে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর