রাজশাহীর ৮ টি থানায় হারানো ফোন উদ্ধার করে ফেরত দিলো পুলিশ

🗓 Thursday, 27 November 2025

👁️ ১৪ বার দেখা হয়েছে

🗓 Thursday, 27 November 2025

👁️ ১৪ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে

রাজশাহী জেলার ৮ টি থানায় হারানো ফোন উদ্ধার করে প্রকৃত ৬০জন মালিকের নিকট হস্তান্তর করেছে পুলিশ প্রশাসন।

আজ ২৭ নভেম্বর বৃহস্পতিব সকাল ১১টা ১৫ মিনিটে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্সরুমে রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম উদ্ধারকৃত ৬০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন ।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), এ.টি.এম. মাইনুল ইসলাম-সহ জেলা পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তাবৃন্দ।

রাজশাহী জেলার ৮ টি থানায় ফোন হারানো ৬০ ব্যক্তি বিভিন্ন সময় সাধারণ ডায়েরি করেন। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার কার্যালয়ের আইসিটি শাখা, রাজশাহী ৬০ টি মোবাইল ফোন উদ্ধার করেন।

রাজশাহীর পুলিশ সুপার বলেন, প্রকৃত মালিকের নিকট উদ্ধারকৃত ফোন ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত। আমি মনে করি, এই সাফল্যের পরিধি আগামীতে আরও বিস্তৃত হবে।

হারানো ফোন ফিরে পেয়ে মোবাইল ফোনের মালিকগণ অনেক খুশি। তারা রাজশাহী জেলা পুলিশের এই ভালো কাজের ভূঁয়শী প্রশংসা করেন। তারা বিশ্বাস করেন, রাজশাহী জেলা পুলিশ আগামীতেও এভাবে জনগণের পাশে থেকে নিরবচ্ছিন্নভাবে সেবা প্রদান করে যাবে। তারা রাজশাহী জেলা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর