রাজশাহী ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতি’র নির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

🗓 Monday, 8 March 2021

👁️ ৪ বার দেখা হয়েছে

🗓 Monday, 8 March 2021

👁️ ৪ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে…

 

রাজশাহী ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতির নির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার রাতে মহানগরীর বোয়ালিয়া থানাধীন বাটার মোড়ে অবস্থিত রাজশাহী ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতির নিজস্ব কার্যালয়ে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

শপথ গ্রহণ অনুষ্ঠানে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ডাবলু সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজশাহী ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতির নির্বাচিত প্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান। এসময় সভাপতি ও সাধারন সম্পাদকসহ মোট দশ জন সদস্য শপথ গ্রহন করেন।

এছাড়া শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারন সম্পাদক ফরিদ হাসান, রাজশাহী দোকান মালিক সমিতির সাধারন সম্পাদক গোলাম সারোয়ার স্বপন, রাজশাহী ব্যবসায়ী পরিষদের সাধারন সম্পাদক সেকেন্দার আলী ও বিভিন্ন ইলেকট্রিক কোম্পানির ম্যানেজারসহ সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর