রাজশাহী ওয়াসার কর্মচারীদের স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

🗓 Tuesday, 18 November 2025

👁️ ১১৯ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 18 November 2025

👁️ ১১৯ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে মিরাতুজ জাহান মিলি  প্রতিবেদনে…

রাজশাহীর ওয়াসার অস্থায়ী (মাস্টাররোল) কর্মচারীরা স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
আজ মঙ্গলবার সকালে মহানগরীর উপশহর এলাকায় ওয়াসা ভবনের সামনে ওয়াসা কর্মচারী ইউনিয়নের ব্যানারে ঘণ্টাব্যাপি এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সভাপতি সফিকুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন কাজল, উপদেষ্টা নাসিম খান, আজিজুল ইসলাম, প্রচার সম্পাদক জয়নাল আবেদীন, সদস্য আব্দুল মান্নান প্রমুখ।
মানববন্ধনে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে রাজশাহী ওয়াসায় কর্মচারিরা দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করছেন। কেউ এক দশক, কেউবা ১৫ থেকে ২০ বছর ধরে মাস্টাররোলে কাজ করলেও এখনো তাদের চাকরি স্থায়ী করা হয়নি। অথচ হাইকোর্টের রায়ে বলা হয়েছে, সমপর্যায়ের সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে দৈনিক ভিত্তিক কাজ করা কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ করতে হবে।
অস্থায়ী কর্মচারীরা ওয়াসার পানি সরবরাহ, লাইনের জরুরি মেরামত, ব্যবস্থাপনা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও তাদের প্রতি প্রতিষ্ঠানটির ‘উদাসীনতা’ দিন দিন বাড়ছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর