রাজশাহী কলেজে জমকালো আয়োজনে নবীন বরণ অনুষ্ঠিত

🗓 Sunday, 23 November 2025

👁️ ১৪ বার দেখা হয়েছে

🗓 Sunday, 23 November 2025

👁️ ১৪ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে

রাজশাহী কলেজ শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে “ক্যারিয়ার গাইডলাইনিং ও নবীন বরণ ২০২৫” অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার সকাল ৯টায় কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল ও উপহার সামগ্রী দিয়ে বরণ করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম নবীনদের নৈতিক-মানসিক বিকাশ, শৃঙ্খলাবোধ এবং আদর্শিক জীবন গঠনের গুরুত্ব তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং সফল শিক্ষাজীবনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। প্রধান বক্তা ডাকসুর ভিপি ও শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ সমাজ নির্মাণে যুবসমাজের দায়িত্ব নিয়ে আলোচনা করেন।

এ ছাড়া শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্যে শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও আত্মবিশ্বাস বিকাশের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তারা বলেন, সু-দক্ষ ও আদর্শবান যুবসমাজই দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর