বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…
রক্তাত ২১ আগস্টের নারকীয় গ্রেনেড হামলা দিবস নানা কর্মসূচির মধ্যে দিয়ে রাজশাহী মহানগরীতে অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বেলা ১১ টায় মহানগরীর একটি রেস্তরায় মিলনায়তনে জেলা আওয়ামী লীগের আয়োজনে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। এসময় গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারার পরিচালনায় বক্তব্য রাখেন, পবা- মোহনপুর অসনের এমপি আয়েন উদ্দিন, রাজশাহী সংরক্ষিত মহিলা আসনের এমপি আঞ্জুমান আরা, রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমানুল হক দুদু, যুগ্ম সাধারণ সম্পাদক ও বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. লায়েব উদ্দিন লাভলু, অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মানজাল, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সদস্য আনিকা ফারিহা জামান অর্ণা, জেলা যুব লীগের সভাপতি আবু সালেহসহ জেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তাগণ বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে ঘাতকেরা বসে থাকেনি। ২০০৪ সালে জামাত বিএনপির আমলে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপিত শেখ হাসিনাকে হত্যা করার একমাত্র লক্ষ্য ছিল। কিন্তু আইভি রহমান সহ ২৪ জন নিহত হলেও প্রাণে বেঁচে যান শেখ হাসিনা। বাংলাদেশকে নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে। এ ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর জন্য আহবান জানান।