রাজশাহী জেলা পুলিশের অভিযানে আটক ১৩ ॥ মাদকদ্রব্য উদ্ধার

🗓 Monday, 11 April 2022

👁️ ১৯ বার দেখা হয়েছে

🗓 Monday, 11 April 2022

👁️ ১৯ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

গত ২৪ ঘন্টায় রাজশাহী জেলা পুলিশের অভিযানে মোট ১৩ জনকে আটক করা হয়েছে। রাজশাহী জেলার বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এই ১৩ জনকে আটক করে।

আজ শনিবার দুপুরে রাজশাহী জেলা পুলিশের গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, জেলার বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নানারকম অপরাধ কর্মকান্ডে জড়িত এই ১৩ জনকে অটক করে।

আটকৃতদের মধ্যে গোদাগাড়ী মডেল থানা-০৩ জন, তানোর থানা-০৩ জন, বাগমারা থানা-০২ জন, দূর্গাপুর থানা-০১ জন, পুঠিয়া থানা-০২ জন ও বাঘা থানা-০২ জনকে আটক করে। যার মধ্যে ০৩ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ০১ জনকে মাদকদ্রব্যসহ ও ০৯ জনকে অন্যান্য মামলায় আটক করা হয়েছে।

মাদক মামলায় অভিযুক্ত আসামীর হেফাজত হতে মোট ০৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। আটককৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর