বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…
গত ২৪ ঘন্টায় রাজশাহী জেলা পুলিশের অভিযানে মোট ৪৩ জনকে আটক করা হয়েছে। রাজশাহী জেলার বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এই ৪৩ জনকে আটক করে।
আজ বুধবার দুপুরে রাজশাহী জেলা পুলিশের গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, জেলার বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নানারকম অপরাধ কর্মকান্ডে জড়িত এই ৪৩ জনকে অটক করে।
আটকৃতদের মধ্যে গোদাগাড়ী মডেল থানা-০২ জন, তানোর থানা-০৫ জন, মোহনপুর থানা-০৯ জন, বাগমারা থানা-০৭ জন, দূর্গাপুর থানা-০৪, পুঠিয়া থানা-০২ জন, চারঘাট মডেল থানা- ০৩ জন ও বাঘা থানা-১১ জনকে আটক করে। যার মধ্যে ৩০ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ০৩ জনকে মাদকদ্রব্যসহ ও ১০ জনকে অন্যান্য মামলায় আটক করা হয়েছে।
মাদক মামলায় অভিযুক্ত আসামীর হেফাজত হতে মোট ৬১ গ্রাম হেরোইন, ১২ পিস ইয়াবা ট্যাবলেট ও ০৫ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। আটককৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।