রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে আসামী পরিবহনের জন্য ৩টি গাড়ির উদ্বোধন

🗓 Wednesday, 16 June 2021

👁️ ১০ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 16 June 2021

👁️ ১০ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…

রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে আসামী পরিবহনের সুবিধার্থে ৩টি গাড়ির উদ্বোধন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী পুলিশ লাইন্সে জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন- ফেস্টুন উড়িয়ে গাড়ি তিনটির শুভ উদ্বোধন করেন ।

গাড়ি উদ্বোধনের বিষয়ে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম বলেন, থানায় গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে যাতায়াতে সহজীকরণের লক্ষ্যে গাড়ি তিনটির শুভ উদ্বোধন করা হয়। পুলিশ সুপার মহোদয়ের সার্বিক পরিকল্পনা ও দিকনির্দেশনায় এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আসামীদের আনায়নের জন্য নির্ধারিত গাড়ির কার্যক্রম চালু হওয়ায় রাজশাহীর আটটি থানায় গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে হাজির করার কাজটি সহজ ও দ্রুততর হবে বলে জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা ও বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর