বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানী প্রতিবেদনে…
রাজশাহী থেকে দূরপাল্লার কোচ বাস দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে। শ্রমিকদের বেতন বৃদ্ধির ইস্যুকে কেন্দ্র করে চাঁপাইনবয়াবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকাগামী বাস
আজও বন্ধ রয়েছে। বৃহস্পতিবার রাত থেকে পূর্ব ঘোষণা ছাড়াই টানা দু’দিন বাস বন্ধ রাখায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
আজ শনিবার সকালেও রাজশাহীর শিরোইল ঢাকা বাসস্ট্যান্ডে এসে বাস না পেয়ে বিপাকে পড়েন দূরপাল্লার ন্যাশনাল ট্রাভেলস, দেশ ট্রাভেলস, হানিফ, গ্রামীণ, শ্যামলী, গ্রীন লাইনসহ কোচের যাত্রীরা।
যদিও এই রুটে একতা ট্রান্সপোর্টের বাস এবং ঢাকা গামী লোকাল বাস স্বাভাবিকভাবে চলাচল করছে।
সম্প্রতি শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন শুরু করলে কয়েক দফায় বাস চলাচল বন্ধ হয়ে যায়।
সংকট নিরসনে গত ২৩ সেপ্টেম্বর ঢাকায় শ্রমিক ও মালিকপক্ষের বৈঠকে চালক, সুপারভাইজার ও সহকারীর বেতন বৃদ্ধির সিদ্ধান্ত হয়। আলোচনা অনুযায়ী চালকের বেতন ট্রিপপ্রতি ১২৫০ থেকে বাড়িয়ে ১৭৫০, সুপারভাইজারের ৫০০ থেকে ৭৫০ এবং সহকারীর ৪০০ থেকে ৭০০ টাকা করার কথা ছিল গতকাল শুক্রবার থেকে। কিন্তু বাস্তবায়নের আগের রাতেই মালিকরা হঠাৎ করে বাস বন্ধ করে দেন।