বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানী প্রতিবেদনে…
রাজশাহী থেকে ঢাকাসহ দূরপাল্লার কোচ বাস চলাচল ধর্মঘট মালিকপক্ষ প্রত্যাহার করলেও শ্রমিকদের একটি অংশ আজও বাস চালাতে দিচ্ছেন না।
আজ মঙ্গলবার সকাল থেকে রাজশাহী থেকে ঢাকাগামী দূর পাল্লার একটি বাসও ছেড়ে যায়নি। তবে ন্যাশনাল ট্রাভেলস, দেশ ট্রাভেলস, হানিফ, গ্রামীণ, শ্যামলী, গ্রীন লাইনসহ দূরপাল্লার কোচ বাসের কাউন্টার গুলো খোলা রয়েছে। আর একতা ট্রান্সপোর্টের বাস এবং ঢাকা গামী লোকাল বাস স্বাভাবিকভাবে চলাচল করছে।
শ্রমিকদের একটি অংশ বলছেন, গতকাল ঢাকায় শ্রমিক নেতাদের নিয়ে যে সিদ্ধান্ত হযয়েছে তা আমরা মানি না। আমাদের ন্যায্য বেতন ও যৌক্তিক দাবী আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি পালন করবো।