রাজশাহী নার্সিং কলেজ অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ

🗓 Wednesday, 14 May 2025

👁️ ২ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 14 May 2025

👁️ ২ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানী প্রতিবেদনে…

রাজশাহী নার্সিং কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

আজ বুধবার সকালে কলেজটির অধ্যক্ষ মতিয়ারা খাতুন স্বাক্ষরিত এক নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়। একইসঙ্গে দুপুরের মধ্যে আবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

ডিপ্লোমা (সিনিয়র স্টাফ নার্স) ও বিএসসি নার্সিং (বেসিক) শিক্ষার্থীদের মধ্যে অনাকাঙ্খিত ঘটনার পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ ক্যাম্পাস বন্ধের এ সিদ্ধান্ত নেন। কলেজের অধ্যক্ষ মতিয়ারা খাতুন বলেন, আগামী ১৬ তারিখ থেকে পরীক্ষা। আরও বিশৃঙ্খলা যদি হয়ে যায়, এ শঙ্কায় কলেজ বন্ধ করে দিতে হলো। সবকিছু স্বাভাবিক হলে শিক্ষা কার্যক্রম আবারও চালু হবে।

উল্লেখ্য, গতকাল (১৩ মে) রাজশাহী নার্সিং কলেজে বিএসসি ও ডিপ্লোমা শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১৬ জন আহত হয়েছেন। এর জেরে কলেজ বন্ধ ঘোষণা করা হলো।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর