রাজশাহী পাউবোর অফিস সহকারী কামরুলের শাস্তির দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

🗓 Thursday, 20 January 2022

👁️ ১৬ বার দেখা হয়েছে

🗓 Thursday, 20 January 2022

👁️ ১৬ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…

রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক কামরুল হাসানের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজশাহীর পাউবো দফতরে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলী, সিবিএ ও সম্মিলিত ঠিকাদার সমাজের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
রাজশাহীর পাউবো দফতরে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীদের আঞ্চলিক কমিটির সভাপতি আবদুর রউফের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নিবাহী প্রকৌশলী নাসরিন রাজিয়া আকতার জাহান, উপ বিভাগীয় প্রকৌশলী মো. রিফাত করিম, রাজশাহী চেম্বারের সাবেক পরিচালক জামাত খান, রাজশাহী পাউবো সম্মিলিত ঠিকাদার সমাজের আহবায়ক প্রকৌশলী খাজা তারেক, চাঁপাইনবাবগঞ্জ পাউবোর উপ বিভাগীয় প্রকৌশলী ময়েজ উদ্দিন, প্রকৌশলী ওবায়দুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী গোলাম মতুর্জা, উপবিভাগীয় প্রকৌশলী মাহবুব রাসেল প্রমুখ।
বক্তাগণ বলেন, গত ২৬ ডিসেম্বর রাজশাহী পাউবোতে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে যোগদানের পর থেকেই বেপরোয়া হয়ে উঠে এই কামরুল। অফিসের কোনো শৃঙ্খলা মানেন না প্রতিবাদ করলেই মারমুখি হয়ে উঠেন। সর্বশেষ গত ১২ জানুয়ারি পাউবো দফতরের গুরুত্বপূর্ণ ফাইল গায়েবের চেষ্টা করলে কর্মচারিরা হাতে নাতে তাকে ধরে ফেলে। এসময় তাদের ওপর চড়াও হন এই কামরুল। তাদের প্রত্যেককে দেখে নেয়ারও হুমকি দেয়া হয়। এ ঘটনায় ওইদিন নির্বাহী প্রকৌশলীর কাছে অভিযোগ দাখিল করেন কর্মচারিরা। পরের দিন তার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশও করা হয়। নির্বাহী প্রকৌশলী তাকে সতর্ক করলেও উল্টো তার প্রতিও মারমুখি আচরণ করেন কামরুল ও তার সহযোগীরা।
আগামী পাচদিনের মধ্যে কামরুল হাসান ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে না আসা হলে কঠোর কর্মসূচি পালনের হুমকি দেওয়া হয়।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর