রাজশাহী বিভাগের ৩ জেলার ৩২ উপজেলা ভূমি-গৃহহীন মুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

🗓 Wednesday, 22 March 2023

👁️ ২১ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 22 March 2023

👁️ ২১ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহী বিভাগের ৩ জেলার ৩২টি উপজেলার ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার (২২ মার্চ) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সারাদেশে একযোগে ভূমিহীন ও গৃহহীনদের জন্য আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৪র্থ ধাপে নির্মিত জমিসহ গৃহ হস্তান্তর কর্মসূচির উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রীর ভার্চ্যুয়ালি উদ্বোধন শেষে রাজশাহীর দুর্গাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ্ এনডিসি প্রধানমন্ত্রীর উপহারের ঘর ও জমির দলিলসহ প্রতীকী চাবি উপজেলার উপকারভোগী ভূমিহীন ও গৃহহীনদের হাতে তুলে দেন।

এসময় জেলা প্রশাসক আব্দুল জলিল, দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম, দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. সোহেল রানা ও দুর্গাপুর পৌরসভার মেয়র সাজিদুর রহমান মিঠু উপস্থিত ছিলেন।

এ প্রকল্পের অধীনে ২ শতাংশ খাস জমির বন্দোবস্ত করে উপকারভোগীদের এসব গৃহনির্মাণ করে দেওয়া হয়েছে। এসব গৃহের প্রতিটিতে রয়েছে দুটি বেড রুম, একটি কিচেন, একটি ইউটিলিটি রুম ও একটি টয়লেট।

এ উপলক্ষে বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ্ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ণ-২ প্রকল্পের আওতাধীন চতুর্থ পর্যায়ে দেশের সাতটি জেলা ও ১৫৯টি উপজেলাকে সম্পূর্ণরূপে ভূমি ও গৃহহীনমুক্ত হিসেবে ঘোষণা করেছেন। এর মধ্যে এই বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও জয়পুরহাট জেলাসহ ৩২টি উপজেলা ভূমিহীন ও গৃহহীনমুক্ত হলো। তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে দেশে প্রথম ভূমিহীনদের পুনর্বাসন কার্যক্রম শুরু করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৭ সালে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে দেশে ভূমিহীন-গৃহহীন মানুষকে পুনরায় জমি ও ঘরের মালিকানা দিয়ে বঙ্গবন্ধুর অসম্পন্ন কাজ সম্পন্ন করার উদ্যোগ নেন। সেই লক্ষ্যে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী মুজিববর্ষে দেশের কোনো মানুষ ভূমিহীন-গৃহহীন থাকবে না বলে ঘোষণা করেন। তার এ ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহীতে জেলা ও উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করছে।

উল্লেখ্য, রাজশাহী বিভাগে ৪র্থ পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন মুক্ত জেলাগুলো হচ্ছে- রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও জয়পুরহাট। আর উপজেলাগুলো হলো- রাজশাহী জেলার- পবা, গোদাগাড়ী, তানোর, দুর্গাপুর, পুঠিয়া এবং বাগমারা। চাঁপাইনবাবগঞ্জের চাঁপাইনবাবগঞ্জ সদর, গোমস্তাপুর, ভোলাহাট ও নাচোল। জয়পুরহাটের জয়পুরহাট সদর, আক্কেলপুর, কালাই ও ক্ষেতলাল। বগুড়ার কাহালু, ধুনট, শাজাহানপুর, সোনাতলা ও শিবগঞ্জ। নওগাঁর ধামইরহাট, মহাদেবপুর ও পত্নীতলা। সিরাজগঞ্জের সদর, উল্লাপাড়া, কাজিপুর ও রায়গঞ্জ। পাবনার সদর, আটঘরিয়া ও সাঁথিয়া। নাটোরের গুরুদাসপুর, বড়াইগ্রাম ও লালপুর।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর