বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে…
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সকল বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয় সিনেট ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সাধারন ছাত্র-ছাত্রীদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন থেকে করোনা ভাইরাসের কারনে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কারনে আমাদের পড়ালেখার অনেক ক্ষতি হয়ে গেছে। বর্তমানে কিছুটা সাভাবিক পরিস্থিতি তৈরী হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন বিভাগের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয়। সে জন্য আমারা অনেক কষ্ট করে অনেক দুর-দুরান্ত থেকে হল বন্ধ থাকার কারনে বিভিন্ন আবাসিক হোটেল ও মেসে উঠি, শুধু পরীক্ষা দেওয়ার জন্য। কিন্তু আমরা ছাত্র-ছাত্রীরা রাজশাহীতে আসার পর যখন পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছি তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন আবার সিদ্ধান্ত নেয় পরীক্ষা স্থগিত রাখার।
অতি দ্রুত তাদের বন্ধ থাকা সকল পরীক্ষা চালু করতে হবে। তা না হলে যতক্ষন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত না নিবে ততক্ষন পর্যন্ত আমাদের এ আন্দোলন চলতে থাকবে। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।